1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে পুঠিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক মোল্লা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কালাম, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনি, যুগ্ম আহ্বায়ক হাবিবুল বাশার ও সাগর আহমেদ।

এছাড়া পুঠিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুল ইসলাম, শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, পুঠিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আফজাল হোসেন, সদস্য সচিব রাসেলসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও জাতীয় জীবনে অগ্রণী ভূমিকার জন্য দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST