1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পরিস্থিতি বিবেচনায় সারের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

পরিস্থিতি বিবেচনায় সারের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সারের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার।

মঙ্গলবার (১১ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দাম বাড়ানোর কারণে কৃষকের ওপর চাপ পড়বে, তবে উৎপাদন কমবে না। আমরা চাইব বীজ দিয়ে বা অন্য কোনোভাবে কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে।

‘আমি চাইনি কোনোভাবেই সারের দাম বাড়ুক। কিন্তু অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে শক্ত অবস্থানে ছিল যে দাম বাড়াতেই হবে। প্রধানমন্ত্রীও বলেছিলেন সারের দাম না বাড়াতে, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে শেষ পর্যন্ত বাড়াতেই হলো।’

তিনি বলেন, কিন্তু দাম যতটা বেড়েছে এটাও বৈশ্বিক পর্যায়ের তুলনায় বাড়েনি। এখনও সরকারকে সারে বিপুল পরিমাণ টাকা ভর্তুকি দিতে হবে। তবে বিশ্ব বাজারে দাম কমে এলে সারের দাম সমন্বয় করা হবে।

বোরো ধানের আগ পর্যন্ত সারের চাহিদা বেশি থাকে এরপর সারের চাহিদা কমে আসবে। তাই এই দামে খুব সমস্যা হবে না বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST