1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পবা উপজেলা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতি এমপি মিলনের - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পবা উপজেলা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতি এমপি মিলনের

  • আপডেট করা হয়েছে সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন পবা উপজেলা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।‌ তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরেন। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে নগরীর বিসিক এলাকায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সংগঠনের অবকাঠামোগত সহায়তার বিষয়ে আলোচনা করেন। এমপি মিলন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

উপজেলা প্রেসক্লাবের উন্নয়ন প্রসঙ্গে এমপি মিলন বলেন, সাংবাদিকরা যদি শক্তিশালী ও সুসংগঠিত থাকেন, তাহলে গণতন্ত্রও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। তাই পবা উপজেলা প্রেসক্লাবকে একটি আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন, সে বিষয়ে আমি আন্তরিকভাবে সহযোগিতা করব। প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের কাজের পরিবেশ উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন,পবা-মোহনপুরের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। সমালোচনা থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরবেন—আমি সেগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করব। কারণ সমালোচনাই আমাদের কাজকে আরও শুদ্ধ ও গতিশীল করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সহ-সভাপতি মাহবুবুর রহমান দুলাল ও জাহিদ হাসান পলাশ, সাধারণ সম্পাদক সোহেল মাহবুব, সহ সম্পাদক মেজবাউল আলম দিনার, অর্থ সম্পাদক অসিত কুমার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবীর স্বপন, দফতর সম্পাদক সবুজ ইসলাম, নির্বাহী সদস্য মঈন উদ্দিন ও ইউসুফ আলী চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST