1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পত্নীতলায় নির্ধারিত মূল্যে সার বিক্রির জন্য ডিলারদের সতর্কীকরন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

পত্নীতলায় নির্ধারিত মূল্যে সার বিক্রির জন্য ডিলারদের সতর্কীকরন

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৬০২ বার পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে সার ডিলারদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।এ সময় সাথে ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান প্রমূখ।

সোমবার (১ আগস্ট ) সন্ধ্যায় উপজেলা সদরে বিভিন্ন সার ডিলার বিক্রয় কেন্দ্রে ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে ডিলারদের সতর্ক করেন এবং তাদের মজুদ যাচাই করেন।

কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেন কৃষি মন্ত্রনালয় কর্তৃক প্রতি কেজি ইউরিয়া সারের মূল্য ৬ টাকা বৃদ্ধি করে নির্ধারন করেছে। আগে ১৬ টাকা বিক্রি করতো এখন তারা ২২ টাকা বিক্রি করতে পারবে এর বেশী যেন না নেওয়া হয় এজন্য ডিলারদের সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম বলেন, সরকারের বেঁধে দেয়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি না করা এবং তাদের মজুদ যাচাই করা হচ্ছে যাতে তারা অবৈধ মজুদ না করতে পারে, আগের দামে যে পরিমাণ সার ক্রয় করেছেন সেগুলো আগের নির্ধারিত দামে বিক্রি করতে হবে সেটাও যাচাই করা হবে ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST