1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: রাজশাহীতে মেজর হাফিজ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: রাজশাহীতে মেজর হাফিজ

  • আপডেট করা হয়েছে বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। তিনি বলেন, “পতিত সরকার হাজার হাজার কোটি টাকা লুট করেছে, বিএনপি নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের মাধ্যমে দেশকে অস্থির করেছে। এখনো হাজার হাজার নেতাকর্মী মামলায় হাজিরা দিয়ে বেড়াচ্ছেন। তবে আল্লাহ ছাড় দেন, কিন্তু কাউকে ছাড়েন না।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ বলেন, “সেই সরকার একনায়কতন্ত্র কায়েম করেছিল, বাকশাল প্রতিষ্ঠা করেছিল। জনগণের অধিকার হরণ করেছিল। বিএনপির দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় আজ সে ফ্যাসিস্ট সরকার ইতিহাস হয়ে গেছে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের দিন।”

তিনি জানান, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দেয়ার ঘোষণা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী এ ঘোষণা এসেছে। অথচ কিছু রাজনৈতিক দল নির্বাচন চায় না। তারা জানে—নির্বাচনে একটি আসনও পাবে না। তারা চায় বিচার, চায় ক্ষমতাসীনদের শাস্তি। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয়। জনগণ যাকে ভোট দেবে, তারাই দেশ পরিচালনা করবে।

তিনি আরও বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। সেই ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সেই গণতন্ত্র আবার দমন করেছিলেন। এ থেকে মুক্তি পেতেই বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করেছে। ৩৬ জুলাইয়ের আন্দোলনের ধারাবাহিকতায় খুনি হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়, তবে যাওয়ার আগে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করে।”র‌্যালি ও সমাবেশ

বক্তব্য শেষে আলুপট্টি মোড় থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু সাইদ চাঁদ, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক, সাইফুল ইসলাম মার্শাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দেবাশীষ রায় মধু, সদস্য, আবু বকর সিদ্দিক, আহ্বায়ক, পুঠিয়া উপজেলা বিএনপি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST