1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে ২১ শে আগস্ট বর্বর গ্ৰেনেড হামার ১৮ তম বার্ষিকী পালিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

নাটোরে ২১ শে আগস্ট বর্বর গ্ৰেনেড হামার ১৮ তম বার্ষিকী পালিত

  • আপডেট করা হয়েছে রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৫৯৯ বার পড়া হয়েছে

গোলাম গাউস,নাটোর প্রতিনিধি

নাটোরে ২১ শে আগস্ট বর্বর গ্ৰেনেড হামার ১৮ তম বার্ষিকী পালিত হয়েছে। ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ইতিহাসের বর্বরোতম গ্রেনেড হামলায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে জেলা আওয়ামী লীগ। আজ ২১ আগস্ট রবিবার সকাল নয়টার দিকে কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু ও ২১ শে আগস্টে নিহত আইভী রহমান সহ সকল শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ভয়াল গ্রেনেড হামলার দিন একুশে আগস্ট ২০০৪ সালে সে সময়ের বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশে দেশের ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়।

তারা আরো বলেন, পনের আগস্টের হত্যার জন্য যেমন জিয়া দায়ী, তেমনি ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য মাস্টার মাইন্ড কুখ্যাত তারেক জিয়া দায়ী। বক্তারা বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের ওই হামলা মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী, আওয়ামীলীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল , জোয়ালা ছাত্রলীগের সভাপতি ফোরহাদ বিন আজিজ , সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST