1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নওগাঁয় অবৈধভাবে মজুদকৃত পেট্রোল-অকটেন জব্দ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নওগাঁয় অবৈধভাবে মজুদকৃত পেট্রোল-অকটেন জব্দ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের সীমান্তবর্তী পানিশাইল-শরীরমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ ওই এলাকায় অভিযানে যান। তবে সংশ্লিষ্ট দোকানটি মান্দা সীমানার বাইরে এবং নওগাঁ সদর উপজেলার আওতাভুক্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি নওগাঁ সদরের সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করেন।

খবর পেয়ে নওগাঁ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ নওসাদ হাসান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওই দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ৩১৯ লিটার পেট্রোল ও ৮ লিটার অকটেন জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়।

আদালত সংশ্লিষ্টরা জানান, জব্দকৃত জ্বালানি তেল বিধি মোতাবেক সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST