1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দৌলতপুরের যুবক বাঘায় পিস্তল-ম্যাগজিন-গুলিসহ গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দৌলতপুরের যুবক বাঘায় পিস্তল-ম্যাগজিন-গুলিসহ গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিদেশী দু’টি পিস্তল , চারটি ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলিসহ নয়ন খান (২০)নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার ডিগ্রীর চর গ্রামের মামুন মন্ডলের ছেলে ।

সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার বাঘা পৌরসভার চকাছাতারি গ্রামের জনৈক রাকিব খানের বাসার সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। একটি ভ্যান গাড়ীতে যাত্রী বেশে বিশেষ কায়দায় পিস্তলসহ ম্যাগজিন-গুলি নিয়ে যাচ্ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের দিক নির্দেশনায় সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাঘা-আলাইপুর পাঁকা সড়কের চকাছাতারি গ্রামের জনৈক রাকিব এর বাসার সামনের রাস্তায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালানো হয়। এ সময় আলাইপুর থেকে বাঘাগামী একটি ভ্যান গাড়িতে যাত্রী বেশে আসা কয়েকজনকে তল্লাশী করে নয়ন খানের নিকট থেকে বিদেশী দু’টি পিস্তল , চারটি ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। দুটি ম্যাগজিনে ০৪ রাউন্ড করে মোট ০৮(আট) রাউন্ড তাজা গুলি ছিল।
নয়ন খান তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে আটা,রসুন ও সরিষার তেলের বোতলের সাথে রাখা অপর একটি সাদা পলিথিনের ভেতরে ফ্রিজআপ করা মাংসের মধ্যে রক্ষিত পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো ছিল। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান,জিজ্ঞাসাবাদে সে জানায় বিক্রির উদ্দেশ্য সে পিস্তল , ম্যাগজিন ও গুলিগুলো নিয়ে যাচ্ছিল। ওসি জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সহকারি পরিদর্শক(এসআই) মোজাম্মেল হক বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST