1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দেশ রূপান্তরের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা, সাক্ষী জয়-লেখক - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

দেশ রূপান্তরের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা, সাক্ষী জয়-লেখক

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক

মানহানির অভিযোগে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক মাহির আলী খান রাতুল ও প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা বাদী হয়ে এ মামলা করেন। এ ছাড়া এ মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সাক্ষী রাখা হয়েছে।

এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে আসামিদের হাজির হতে সমন জারি করেন আদালত।মামলায় অভিযোগে বলা হয়, গত ৬ জুলাই আসামিরা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ও মুদ্রিত মাধ্যমে ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে একটি মিথ্যা ও বানোয়াট রিপোর্ট মুদ্রণ, লিখন, প্রকাশ ও প্রচার করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রাচীনতম ছাত্র সংগঠনটির সুনাম, গৌরব ও ঐতিহ্যে আঘাত করে মানহানি করেন। এভাবে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্যের সুনাম ও সুখ্যাতিতে আঘাত করা হয়েছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৭ জুলাই দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রকাশক ও রিপোর্টারকে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করার বিষয়ে ভুল স্বীকার করে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়। যা তারা করেন নাই। তাই বাদী বাধ্য হয়ে মামলা করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST