1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর পৌরসভা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর পৌরসভা বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল হক স্বপনকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে রাজশাহী জেলা বিএনপি। জেলা কমিটির সিদ্ধান্ত অমান্য এবং দলীয় গঠনতন্ত্র বহির্ভূতভাবে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে উল্লেখ করে আগামী ৭ দিনের মধ্যে এর সন্তোষজনক জবাব চাওয়া হয়েছে।

রবিবার(১৪ জুন) রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এই নোটিশ প্রদান করা হয়। নোটিশের অনুলিপি বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকেও(এমপি) পাঠানো হয়েছে।

কারণ দর্শানোর নোটিশ ও স্থানীয় বিএনপি সুত্রে জানা যায়, দুর্গাপুর পৌরসভা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি পত্রে পৌরসভা ছাত্রদলের আহবায়ক আল-আমিন (রিমন) এবং সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়াদ আলীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। জেলা বিএনপির পক্ষ থেকে এই বহিষ্কারের প্রক্রিয়াটিকে সম্পূর্ণ গঠনতন্ত্র বহির্ভূত, অনাকাঙ্ক্ষিত এবং স্ববিরোধী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, কেন ছাত্রদল নেতাদের বহিষ্কার করা হয়েছে এবং এই সিদ্ধান্ত কেন বিএনপির গঠনতন্ত্রের পরিপন্থী হবে না—সে বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে সঠিক উত্তর প্রাপ্তি না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই শো-কজ নোটিশের পর দুর্গাপুর স্থানীয় বিএনপির রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের একাংশ জেলা কমিটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

তবে এ বিষয়ে দুর্গাপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল হক স্বপন বলেন, আমরা জেলা বিএনপির পাঠানো কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। জেলা বিএনপি আমাদের অভিভাবক সংগঠন। তারা যে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন, সে বিষয়ে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই লিখিতভাবে জবাব প্রদান করব। দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং বিষয়টি সাংগঠনিকভাবেই মোকাবিলা করব।

এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST