1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ

  • আপডেট করা হয়েছে সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (৭ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারনায় নেমেছেন মেয়র পদের তিন প্রার্থী।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাজেদুর রহমান মিঠু (নৌকা), বিএনপির স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক রতন (নারিকেল গাছ) ও বিএনপি নেতা মোশারফ হোসেন (মোবাইল ফোন)।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। অপর প্রার্থী জার্জিস হোসেন সোহেলের উচ্চ আদালতে রীট সংক্রান্ত আদেশের কপি না পাওয়ায় তাঁকে প্রতীক দেয়া হয়নি।

এদিকে, সোমবার বিকেল থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার প্রচারনা করতে দেখা গেছে। প্রার্থীদের কর্মী সমর্থকদের পোস্টার সাঁটাতে দেখা গেছে। ব্যাটারি চালিত অটো গাড়িতে মাইক বাজিয়ে প্রচার করা হচ্ছে প্রার্থীদের গুণগান। সন্ধ্যা নামার সাথে সাথে পৌর সদরে প্রার্থী ও তাঁদের কর্মী সমর্থকদের পদচারণায় নির্বাচনী মাঠ হয়ে উঠেছে সরগরম।

তফসীল অনুযায়ী আগামী ১৬ নভেম্বর ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে ৯ টি ওয়ার্ডে মোট ২১ হাজার ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ৪৪৫ জন ও মহিলা ভোটার রয়েছে ১০ হাজার ৬৮১ জন। ১১টি ভোটকেন্দ্রে ৫৭ টি বুথে ভোট গ্রহণ করা হবে। সবগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST