1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আইনি ভিত্তি, পি.আর পদ্ধতিতে নির্বাচন, কাঙ্খিত সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ২৬ সেপ্টেম্বর রোজ: শুক্রবার বিকাল ৫ ঘটিকায় দুর্গাপুরে জামায়াতে ইসলামীর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর ফাজিল মাদ্রাসা থেকে শুরু হয়ে মিছিলটি দুর্গাপুর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত সমাবেশে সভাপতিত্বে করেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী- ৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র উপহার দিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় পাশে ঐক্যবদ্ধ ছিল। কিন্তু দুঃখজনকভাবে কয়েক মাস না যেতেই নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার জন্য একটি গোষ্ঠী মরিয়া হয়ে ওঠেছে।”

তিনি আরও বলেন, “উপমহাদেশে ১৯৪১ সাল থেকে আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জুলুম- নির্যাতনের মূলৎপাটন করে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই সংগ্রাম অব্যাহত থাকবে।”

বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, “আজ একটি গোষ্ঠী বলছে—ভোটকেন্দ্রে বাংলাদেশ জামায়াত ইসলামকে যেতে দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশের মানুষ আর সেটা হতে দেবে না। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে নিরব ব্যালট বিপ্লব ঘটাতে হবে।” তিনি পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে জনমত তৈরির জোর আহ্বান জানান।

উল্লেখ্য যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা মোড়ে অনুরূপ বিক্ষোভ সমাবেশ করেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST