1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ১৭ পানচাষীর পানবরজে ভাঙচুর - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

দুর্গাপুরে ১৭ পানচাষীর পানবরজে ভাঙচুর

  • আপডেট করা হয়েছে সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের সোনারপাড়া এলাকায় রাতের আঁধারে ১৭ জন পানচাষীর পানবরজে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় ভুক্তভোগীদের দাবি, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ১৭টি পানবরজের বিভিন্ন অংশ ভেঙে মাটিতে পড়ে আছে। কোথাও বাঁশের খুঁটি উপড়ে ফেলা হয়েছে, কোথাও ছাউনি নষ্ট করা হয়েছে। কয়েকজন পানচাষী ভাঙা অংশ মেরামতের চেষ্টা করছেন। কিছু বরজে পানগাছ মাটিতে লুটিয়ে থাকতে দেখা যায়।

ক্ষতিগ্রস্ত পানচাষীদের মধ্যে রয়েছেন—সাইফুল ইসলাম, জনাব আলী, ইসানুর, আসাদ, রতন, লালু, ওমর আলী, ওজদুল হক, বাচ্চু, মকুল আলী, মিস্টার, গোলাম মাস্টার, নজরুল, সাগর, আলহাজ্ব মোস্তফা(মাস্টার) ও রবিউলসহ মোট ১৭ জন।

পানচাষী জনাব আলী জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে বরজে গিয়ে ভাঙচুরের চিত্র দেখতে পান। তিনি বলেন, “আমার বরজসহ পাশের কয়েকজনের বরজেও ভাঙচুর করা হয়েছে। হঠাৎ এমন ঘটনায় আমরা দিশেহারা।”

আরেক চাষী মকুল আলী বলেন, ভোরে বরজে আসার পথে রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পানপাতা পড়ে থাকতে দেখি। তখনই সন্দেহ হয়। ভেতরে এসে দেখি জায়গায় জায়গায় ভেঙে ফেলা হয়েছে।

তিনি দাবি করেন, এটি পূর্বপরিকল্পিত হামলা। একজনের পক্ষে এতগুলো বরজ ভাঙা সম্ভব নয়। অন্তত ১০ থেকে ১২ জন মিলে এ কাজ করেছে বলে আমাদের ধারণা।

ভুক্তভোগীরা জানান, সাম্প্রতিক সময়ে পানচাষে ব্যয় বেড়েছে। বাঁশ, দড়ি, ছাউনি ও পরিচর্যায় বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। বরজ ভাঙচুরের কারণে শুধু কাঠামোগত ক্ষতিই নয়, গাছ নষ্ট হওয়ায় ভবিষ্যৎ উৎপাদনও হুমকির মুখে পড়েছে।

প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তারা বলেন, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST