1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে হেরোইন ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড ফেনীতে বিএনপির তিন হেভিওয়েট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

দুর্গাপুরে হেরোইন ইয়াবাসহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১৬৬৭ বার পড়া হয়েছে

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় হেরোইন ও ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের কলিমউদ্দিনের ছেলে একাধিক মাদক মামলার আসামী সাহাবুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী শাহানারা বেগম (৪০)। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তাদের নিজ বাড়ির পাশে গোয়াল ঘরে হেরোইন ও ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সরকার দুর্গাপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের সাহাবুল ও তাঁর স্ত্রী শাহানারা বেগম দুজনেই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় ও বিভিন্ন জায়গায় একাধিক মাদকের মামলা রয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক আতিকুর রেজা সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সাহাবুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ির পাশে গোয়াল ঘর তল্লাশি করে ৫৬ গ্রাম হেরোইন ও ৫০পিস ইয়াবাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সরকার দুর্গাপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST