1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুল ছাত্রের - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুল ছাত্রের

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৮২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সালমান হোসেন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার (৩০জুন) বেলা ১০ টায় পৌর এলাকার দেবিপুরে ট্রাক্টর চাপায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইকেল আরোহী স্কুলছাত্রের নাম সালমান হোসেন (১২)। সে দেবিপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে। সে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়লেখা করে।
নিহত স্কুলছাত্রের পিতা রহিদুল ইসলাম জানান, সালমান শনিবার সকাল ১০টার দিকে না খেয়েই সাইকেল নিয়ে ‘আসছি’ বলে বাড়ি থেকে বের হয়। সাইকেল নিয়ে যাওয়ার সময় বাড়ি থেকে কিছু দুরে দেবীপুর মহাবিদ্যালয় এলাকায় একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সালমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে খবর দেয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, দেবিপুর গ্রামে সড়ক দূর্ঘটনায় একজন শিশু মারা গেছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। স্কুলছাত্রের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তি অভিযোগ করলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST