1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু!

  • আপডেট করা হয়েছে রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : এক পুকুর থেকে অন্য পুকুরে পানি পারাপার করার সময় মোটরচালিত পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক দিনমজুরের করুন মৃত্যু হয়েছে।

ওই এলাকায় দীর্ঘদিন থেকে মাছ চাষীরা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ টেনে পুকুরে পানি সেচের কাজ করে থাকে। ফলে মাঝেমধ্যে এই ধরনের দূর্ঘটনা ঘটে থাকে। পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনা।

রোববার দুপুর ১২টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের আংরার বিল এলাকার পুকুরপাড়ে এই দুর্ঘটনা ঘটে। দিনমজুর জাহাঙ্গীর আলম যুগিশো গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
ঘটনার সময় দিনমজুর জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে একাই ছিলেন নাকি আরও কেউ ছিলো তা এখনো স্পষ্ট নয়। তবে মাঠে কাজ করতে যাবার সময় লোকজন তাকে পুকুরপাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুকুর মালিক শরিফকে খবর দেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম দিনমজুরি করে সংসার চালান। গ্রাম্য চিকিৎসক শরিফের পুকুর থেকে অন্য পুকুরে পানি পারাপার করতে মোটরচালিত পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রতিবেশী ফিরোজ আলী বলেন, ‘জাহাঙ্গীর দিনমজুরির কাজ করে পরিবার পরিজন নিয়ে কোনো রকম দিনাতিপাত করতো। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারের স্বজনরা সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারালো। পরিবারের লোকজনকে দু’বেলা দু’মুঠো ভাতের যোগান করতে হিমশিম খেতে হবে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে দিনমজুর জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বৈদ্যুতিক সংযোগ বৈধভাবে নেয়া ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, বিষয়টি পবিস কর্তৃপক্ষ দেখবেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST