1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

দুর্গাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৭৪৩ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।ল ইসলাম উপজেলার পলাশবাড়ী গ্রামের ফাদিল ইসলামের পুত্র।মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কানপাড়া এলাকার আমতলা নামক স্থানে শ্যালো মেশিনের ইঞ্জিন চালিত নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক নসিমন গাড়িটি আটক করলেও নসিমন চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ সময় উত্তেজিত জনতা কানপাড়া-মোহনগঞ্জ রাস্তা অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কানপাড়া এলাকার আমতলা নামক স্থানে শ্যালো মেশিনের ইঞ্জিন চালিত নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল পেশায় নির্মাণ শ্রমিক। কাজ শেষে সন্ধার দিকে দাওকান্দি এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। আমতলা মোড়ের কাছে রাস্তা পার হওয়ার সময় মোহগঞ্জ অভিমুখে রওনা হওয়া নসিমন গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হয় নজরুল। তবে ঘাতক নসিমন গাড়িটি আটক করা হলেও পালিয়ে গেছে নসিমন চালক।

জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শমসের আলী জানান, ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। ঘাতক নসিমন গাড়িটি জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, নিহতের পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করলে নিহতের মরদেহ পুলিশের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে। এছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST