1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ভিজিডির চাল বিতরণে অনিয়ম, বিক্ষোভের মুখে চাল বিতরণ স্থগিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে ভিজিডির চাল বিতরণে অনিয়ম, বিক্ষোভের মুখে চাল বিতরণ স্থগিত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ১৯৪৩ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে ভিজিডির চাল বিতরনে ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা বিক্ষুব্ধ হয়ে ইউনিয়ন পরিষদের সামনে চাল ফেলে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে চাল বিতরণ বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন ও কয়েকজন সুবিধাভোগীর সাথে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার ঝালুকা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ২৯০ জন সুবিধাভোগীর মাঝে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরণ করার কথা ছিল মঙ্গলবার। এ কারণে সকাল থেকেই সুবিধাভোগীরা ইউনিয়ন পরিষদের সামনে ভিড় জমাতে থাকেন। চাল বিতরণ শুরু হওয়ার পর ১৯ জনকে দেয়ার পর ওজনে কম দেয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর সুবিধাভোগীরা ইউপি চেয়ারম্যানের কাছে বস্তায় চাল কম থাকার কারন জানতে চান। ইউপি চেয়ারম্যান সুবিধাভোগীদের কথায় কান না দিলে ইউনিয়ন পরিষদের সামনে চাল ফেলে বিক্ষোভ শুরু করেন সুবিধাভোগীরা। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে চলে যান ট্যাগ অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস।
এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল জানান, উপজেলা খাদ্য গুদাম থেকে প্রতি বস্তা চাল তাকে প্যাকেট করে দেয়া হয়েছে সুবিধাভোগীদের মাঝে বিতরনের জন্য। বস্তায় ৩০ কেজির বেশি আছে না কম আছে সেটি তার জানার কথা না।

তিনি আরো বলেন, সামান্য ভুল বুঝাবুঝির কারণে সুবিধাভোগীরা চাল না নিয়ে চলে গেছে। বিধায় চাল বিতরণ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাদের ডেকে আবারও চাল বিতরণ করা হবে।

এ বিষয়ে জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্বে) মোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST