1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে বিএমডিএ'র জোনাল অফিস লকডাউন - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড ফেনীতে বিএনপির তিন হেভিওয়েট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

দুর্গাপুরে বিএমডিএ’র জোনাল অফিস লকডাউন

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৯৪০ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) দুর্গাপুর জোনাল অফিস লকডাউন করা হয়েছে। পাশাপাশি দুর্গাপুর জোনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগে পাঠানো হয়েছে। সম্প্রতি দুর্গাপুর জোনের এক কর্মকর্তার করোনাভাইরাস পজিটিভ হওয়ায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

হামিদুল হক

জানা গেছে, বিএমডিএ দুর্গাপুর জোনের কার্য সহকারী পদে কর্মরত হামিদুল হক রাজশাহী শহরের নিজ বাসা থেকে দুর্গাপুর জোনে অফিস করেন। নগরীর রানীনগর হাদীর মোড় এলাকায় তার বাসা। তিনি ওই এলাকার মৃত আব্দুল হকের পুত্র। হঠাৎ করে তার সর্দি-জ্বর দেখা দিলে গত ৮ জুন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগের ল্যাবে নমুনা দেন। ৯ জুন তার করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে রামেক হাসপাতালের ভাইরোলজী বিভাগের ল্যাব থেকে জানানো হয়। করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর থেকেই হামিদুল হক রাজশাহী নগরীর নিজ বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে।
একই সাথে হামিদুল হকের ভাতিজা হামদাদ হকও (১০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

বিএমডিএ দুর্গাপুর জোনের সহকারী প্রকৌশলী আজমল হক জানান, তাদের একজন সহকর্মীর করোনাভাইরাস পজিটিভ হওয়ায় আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে অফিসিয়াল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীর আজকে (বৃহস্পতিবার) নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজী বিভাগে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত এই কয়দিন নিজনিজ বাসা থেকে সীমিত পরিসরে অফিসিয়াল কার্যক্রম চলবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST