1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে বিএনপি'র কেন্দ্রীয় নেতা সিদ্দিকের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড ফেনীতে বিএনপির তিন হেভিওয়েট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

দুর্গাপুরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা সিদ্দিকের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী আবু বক্কর সিদ্দিক।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি সংক্ষিপ্ত পথসভায় অংশগ্রহণ করেন। সেখানে এলাকার জনগণ ও দলীয় নেতাকর্মীদের সামনে তিনি বক্তব্য রাখেন।

পথসভায় আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বিএনপি একটি গণমানুষের দল। আমাদের শক্তি হলো তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন; দলকে সংগঠিত ও শক্তিশালী করতে হলে ঐক্যই সবচেয়ে বড় হাতিয়ার।’

তিনি আরও বলেন, ‘ভিন্নমত থাকতেই পারে, কিন্তু দলীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করলে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।’

এ সময় দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, বিএনপি নেতা সামসুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান হোসেন, যুবদল নেতা মোজ্জাফর হোসেন, সিহাব, এন্তাজ আলী, নুরুল ইসলাম, ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকের এমন জনসংযোগমূলক কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সক্রিয় উপস্থিতি প্রত্যাশা করেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST