1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে পানবরজ নিয়ে সংঘর্ষে নিহত ১, থানায় হত্যা মামলা দায়ের - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে পানবরজ নিয়ে সংঘর্ষে নিহত ১, থানায় হত্যা মামলা দায়ের

  • আপডেট করা হয়েছে রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৭৫৫ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম মাহাবুর রহমান (৩৮)। উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামে তার বাড়ি। বাবার নাম আজাদ আলী। শনিবার সকাল ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মাহাবুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মিঠুন আলী জানান, বাড়ির পাশে তাদের পানবরজ রয়েছে। ওই পানবরজের পাশেই তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনিও এখন ওই পানবরজের ভাগ চান। এ নিয়েই সকালে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা উভয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহাবুরের বুকে আঘাত করেন। এতেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী জানান, মোবাইল ফোনে ঘটনাটি শুনে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত ঘটনা জানি না। তবে যারা মারধর করেছেন তারা বাড়ি থেকে পালিয়েছেন বলে শুনলাম।

ওসি আরো জানান, নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST