1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে নৌকার নির্বাচনী অফিসে আগুন দিলো দুবৃর্ত্তরা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে নৌকার নির্বাচনী অফিসে আগুন দিলো দুবৃর্ত্তরা

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নির্বাচনী প্রচারণার অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ২টার পর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার পর বুধবার সকালে নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেন। দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর ওয়াড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মকলেছুর রহমান জানান, গতকাল বুধবার রাত ২টার পর যে কোন সময়ে তাদের নির্বাচনী অফিসে আগুন দেয় কে বা কারা। তবে কারা এ ঘটনা ঘটাতে পারে তা নিদিষ্ট করে বলতে পারেন নি এই আওয়ামী লীগ নেতা। মকলেছুরের দাবি, নৌকা সমর্থক ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের জন্য কে বা কারা তাদের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। যাতে নৌকা সমর্থক ভোটাররা ভোট কেন্দ্রে যেতে না পারে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালে আমি পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে ছিলাম। সেখানে নৌকার নির্বাচনী অফিসের একপাশ আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের নৌকার প্রার্থী আবদুল ওয়াদুদ দারা বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষের লোকজন নির্বাচনী অফিসে আগুন দিতে পারে। নৌকার ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে ভোট দানে বিরত রাখা যাবে না। তবে কে বা কারা আগুন দিতে পারে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST