1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে নিখোঁজের একদিন পর আমবাগানে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

দুর্গাপুরে নিখোঁজের একদিন পর আমবাগানে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

  • আপডেট করা হয়েছে শনিবার, ৯ মে, ২০২০
  • ১৯১৯ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার যুগীশো গ্রামে নিখোঁজের একদিন পর একটি আমবাগান থেকে রিপন ইসলাম ওরফে জান্নু (১৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রিপন ওই গ্রামের আলাল আলীর পুত্র বলে জানা গেছে। রিপন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় সে। শনিবার সকালে তার মরদেহ বাড়ির পাশের একটি আমবাগানে ঝুলতে দেখে বাড়ির লোকজনদের খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশকে জানানো হলে পুলিশ শনিবার সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, আলাল আলীর তিন ছেলের মধ্যে রিপন ছিলো সবার ছোট। যুগীশো উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো সে। কিছুদিন থেকে সে হতাশায় ভূগছিলো। সব সময় একাকী থাকতো সে। শুক্রবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ হয়। শনিবার সকালে বাড়ি থেকে একটু দুরের আমবাগানে একটি আমগাছে তার মরদেহ ঝুলে থাকতে দেখে বাড়ির লোকজনদের খবর দেন এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে তদন্ত করে প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহীদ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST