1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে নবনির্বাচিত সংসদ সদস্যর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়  - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

দুর্গাপুরে নবনির্বাচিত সংসদ সদস্যর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় 

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সঙ্গে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তার সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা’র সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ।
আজকের এই সম্মান শুধু আমার না, পুঠিয়া-দুর্গাপুর উপজেলাবাসীর। তাই আগামীতে এই সম্মান যেনো ধরে রাখতে পারি সেই লক্ষ্য সবাইকে নিয়ে কাজ করবো।
‎তিনি আরও বলেন, দুর্গাপুর উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ উচ্ছেদ করতে আমরা ওয়াদাবদ্ধ। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তাই উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।এছাড়াও দুর্গাপুর উপজেলায় নতুন করে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনকে দিক নির্দেশনা প্রদান করেন এবং প্রশাসনকে জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, সাব-রেজিষ্টার কর্মকর্তা নাজমুল হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, নির্বাচন অফিসার নাজমিন সুলতানা, পল্লী বিদ্যুৎ ডিজিএম মাহাবুবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, একাডেমীক সুপার ভাইজার মহিদুল ইসলাম, যুব-উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুহুল মোসাদ্দেক, আনসার ভিডিপি কর্মকর্তা শম্পা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের এম এ মতিন,পাট অফিসার তাবারক হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির অন্যতম সদস্য জার্জিস হোসেন সোহেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা পরিষদ মিলনায়তনে এসে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় উপজেলা প্রশাসন।
আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST