1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়েও বৈধতা পেয়েছিলেন সবাই। এদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর দপ্তরে লিখিতভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জানান প্রার্থীরা।

মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, হাসেম আলী ও আব্দুল হক। এছাড়াও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন শারমিন আহমেদ পলি।

মোট ১২ জন প্রার্থীর মধ্যে এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে আব্দুল মজিদ সরদার ও শরিফুজ্জামান শরিফ। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, ব্যবসায়ী এস এম শামীম ফিরোজ ও মোসাকাব্বের সরকার জিন্নাহ। এছাড়া সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও সাবেক ইউপি সদস্য কহিনুর বেগম।

ইসি’র সিদ্ধান্ত অনুযায়ী এবার সরাসরি মনোনয়নপত্র দাখিলের সুযোগ না থাকায় অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন প্রার্থীরা। তবে প্রত্যাহারের জন্য আবেদন করতে হয়েছে স্ব-হস্তে।

উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (৩০ এপ্রিল)। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST