
নিজেস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য পারভেজ আহম্মেদ পলাশ। সঞ্চালনা করেন দুর্গাপুর পৌরসভা ছাত্রদল নেতা ফুয়াদ হাসান সাকিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, ধরমপুর কলেজ ছাত্রদলের সভাপতি তাফসিরুল ইসলাম, ঝালুকা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক খালেদ হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি শিহাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মনজুর রহমান জয়, ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ২ নং কিসমত গণকৈড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরব, দুর্গাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মমিনুল ইসলাম তানভীর ও রনি ইসলাম, ৫ নং ঝালুকা ইউনিয়ন ছাত্রদল নেতা হাফিজুল ইসলাম হাফিজ, শাকিব, আরিফুল, ৭ নং জয়নগর ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফ হাসান, পৌরসভা ছাত্রদল নেতা রাকতুল হাসান ফিরোজ, মিতুল, রিফাত, সেতু, মারুফ, জীবনসহ আরও অনেকে।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।







