1. : admin :
  2. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ছুরিকাঘাত - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ছুরিকাঘাত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পানানগর ইউনিয়নের বিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার রাতে মোরসালিন (১৪) নামে এক কিশোরের বিরুদ্ধে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক রয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত মোরসালিন (১৪) উপজেলার বিয়াড় গ্রামের সোলাইমানের ছেলে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই গৃহবধূ বাড়ির পাশের একটি পুকুরে জামাকাপড় ধোয়ার জন্য যান। এ সময় পুকুরপাড়ে একা পেয়ে অভিযুক্ত মোরসালিন তাকে কু-প্রস্তাব দেয়। গৃহবধূ প্রস্তাবে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে মোরসালিন বাড়ি থেকে একটি ছুরি এনে তার পেটে আঘাত করে।

গৃহবধূর আত্মচিৎকারে আশপাশের লোকজন ও স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস জানান, ঘটনায় জড়িত কিশোরকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST