1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে করোনা আক্রান্তের বাড়ি লকডাউন, চার পরিবারের চলাচল সীমিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে করোনা আক্রান্তের বাড়ি লকডাউন, চার পরিবারের চলাচল সীমিত

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১ মে, ২০২০
  • ১২২৪ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ভাংগীর পাড়া গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে। একই সাথে করোনা আক্রান্তের পরিবার সহ আরো চারটি পরিবারের সদস্যদের বাইরে চলাচল সীমিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাতেই আক্রান্তের বাড়ি গিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসাথে ১২ জন মাইক্রোযোগে দুর্গাপুর উপজেলার ভাংগীর পাড়া গ্রামে আসেন। এরপর গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে কোন উপসর্গ না থাকলেও কোরনা আক্রান্ত সাইদুল, তার স্ত্রী নাজমা, ছোট ভাই লিটন ও তার স্ত্রী রুপালীর নমূনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তবে সাইদুলের ছোট ছেলে জয় সহ আরো সাত জন সাইদুলের সাথেই নারায়ণগঞ্জ থেকে একই গ্রামে ফিরলেও তাদের নমূনা সংগ্রহ করা হয়নি। করোনায় আক্রান্ত সাইদুল সহ অন্যরা সবাই নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন। সাইদুল ঝালমুড়ি বিক্রি করলেও অন্যরা গার্মেন্টস কর্মী ছিলেন।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী জেলা সিভিল সার্জন ডাঃ এনামুল হক সাইদুলের করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। পরে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশ আক্রান্তের বাড়ি গিয়ে আক্রান্ত রোগীকে হোম আইসোলেশনে রেখে বাড়ি লকডাউন করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, বৃহস্পতিবার রাতেই করনা আক্রান্তের বাড়ি গিয়ে আক্রান্ত রোগীকে হোম আইসোলেশন রাখা হয়েছে। এছাড়া একই বাড়ির মধ্যে হওয়াই আরো চারটি পরিবারের সদস্যদের বাইরে চলাচল সীমিত করা হয়েছে।
তিনি আরো জানান, আক্রান্ত ব্যাক্তির ব্যাপারে সব সময় খোঁজ রাখা হচ্ছে। আক্রান্ত ব্যাক্তির সাথে নারায়ণগঞ্জ ফেরত অন্যদেরও নমূনা সংগ্রহ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST