1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে এবার বিজিবি সদস্যর করোনা সনাক্ত - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি

দুর্গাপুরে এবার বিজিবি সদস্যর করোনা সনাক্ত

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৮৯৮ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে এবার এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রিক্রুট সদস্যর করোনাভাইরাস সনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত বিজিবি সদস্য সোহেল রানা (২০) উপজেলার ইসবপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র বলে জানা গেছে।

জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কিছুদিন আগে সিপাহী হিসেবে সোহেল রানাকে রিক্রুট করেন বিজিবি কর্তৃপক্ষ। রিক্রুট (সিপাহী) নাম্বার- ১০৪০৬৪৪। বুধবার সকালে বিজিবির ১ ব্যাটালিয়ন সদর দপ্তরে সিপাহী প্রশিক্ষণে যোগ দিতে যায় সোহেল রানা। বিজিবি সদর দপ্তরে রিপোর্ট করার সময় বিজিবি কর্তৃপক্ষ প্রশিক্ষণে অংশ নিতে আসা রিক্রুট সিপাহীদের সন্দেহমুলক নমূনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজী বিভাগে পাঠান। বৃহস্পতিবার রামেক হাসপাতালের ভাইরোলজী বিভাগ থেকে বিজিবির ১ ব্যাটালিয়ন সদর দপ্তরে রিক্রুট সিপাহী সোহেল রানার করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি অবগত করা হয়।

বিজিবির রিক্রুট সিপাহী সোহেল রানার জ্বর ও সর্দি সহ করোনাভাইরাসের কোন উপসর্গ না থাকলেও নমূনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসায় তাকে বিজিবির ১ ব্যাটালিয়ন সদর দপ্তরেই আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জানান, বিজিবি ১ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে সোহেল রানার নমূনা সংগ্রহ করা হলেও করোনা আক্রান্ত সোহেল রানার বাড়ি দুর্গাপুরে। বুধবার সকাল পর্যন্ত সে বাড়ির লোকজনের সংস্পর্শে ছিলো। সেহেতু তার বাড়ির লোকজনকেও হোম কোয়ারান্টাইনে রাখা হবে এবং পরিবারের সদস্যদের নমূনা সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, দুর্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো। এর আগে দুর্গাপুর উপজেলায় তিনজনের করোনা ভাইরাস সনাক্ত হলেও তারা এখন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST