1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে আ.লীগের দলীয় প্রার্থী দারার বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে আ.লীগের দলীয় প্রার্থী দারার বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর ) আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন এই আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেন তিনি। এ সময় তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মনোনয়ন ফরম দাখিল করেন বলে অভিযোগ উঠেছে।

অসংখ্য নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোডাউন বা শোভাযাত্রা করতে করতে সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দেওয়ার বিষয়টি আচরণ বিধির ২০০৮ এর ৮ (খ) ১১ (ঘ) এ গুরুতর লঙ্ঘন বলে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মোটরসাইকেল ও জীপগাড়ি নিয়ে শোডাউন দিয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেন। এর আগে থেকেই উপজেলা পরিষদ চত্বরে বিপুলসংখ্যক নেতাকর্মী অপেক্ষা করতে দেখা গেছে। পরে আব্দুল ওয়াদুদ দারা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রবেশ মুখেই পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে আচরণবিধি লংঘন করার বিষয়টি নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল করিমের কাছে মনোনয়ন ফরম দাখিল করেন দারা।

মনোনয়ন ফরম দাখিল শেষে সাংবাদিকদের কাছে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আব্দুল ওয়াদুদ দারা।

মোটরসাইকেল শোডাউন ও বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম দাখিল করতে গিয়ে নির্বাচনে আচরণবিতে লঙ্ঘন হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে দারা বলেন, নেতাকর্মীরা বিষয়টি না বুঝেই উপস্থিত হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST