1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরের বন কর্মকর্তার কান্ড: বাজেট না থাকায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানাননি - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরের বন কর্মকর্তার কান্ড: বাজেট না থাকায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানাননি

  • আপডেট করা হয়েছে বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

বাজেট-বরাদ্দ কিছুই নাই এমন অজুহাত দেখিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে নিজের অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানাননি রাজশাহীর দুর্গাপুর উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম। অথচ অফিস কক্ষের পাশেই স্টোর রুমের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি।

নিজ দপ্তরে দাপ্তরিক কাজে ব্যাস্ত বন কর্মকর্তা শফিকুল ইসলাম। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দৃশ্য এটি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে উপজেলা বন কর্মকর্তার অফিসে গিয়ে দেখা গেছে, নিজ কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলেন উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম। এক বছর ধরে ওই ভবনে অফিস করছেন তিনি। ভবনটি দেখতেও অনেকটা জরাজীর্ণ। তিনি যে কক্ষে বসে দাপ্তরিক কাজ করেন সেটিই অফিস রুম হিসেবে ব্যবহার করেন। পাশের আরেকটি রুম স্টোর রুম হিসেবে ব্যবহার করেন। একসাথে একাধিক উপজেলার দায়িত্বে থাকার অজুহাত দেখিয়ে অফিসও নিয়মিত করেননা।

অফিস রুমের পাশেই স্টোররুমে টানানো রয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি।

সরকারের নির্দেশনা অনুযায়ী সরকারি অফিস রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানোর নির্দেশনা থাকলেও তার অফিস কক্ষে ছবি টানানো হয়নি। তবে পাশের জরাজীর্ণ স্টোর রুমে দুটি ছবি টানানো আছে বলে তিনি সাংবাদিকদের দেখান।

সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কেন ছবি টানানো হয়নি এমন প্রশ্নের জবাবে উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বাজেট-বরাদ্দ নাই, তাই ছবি টানানো হয়নি। বরাদ্দ পেলে জরাজীর্ণ ভবনটি সংস্কার করে তারপর ছবি টানানো হবে।

তাৎক্ষণিক তিনি অফিস রুম থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে করে স্টোর রুমে নিয়ে যান। ওই রুমে দুটি ছবি ঝুলানো আছে দেখান।

জানতে চাইলে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা, এখন জানলাম। তিনি কেন এমন করেছেন খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

বাজেট বরাদ্দের বিষয়ে এই কর্মকর্তা বলেন, এটা একটা অজুহাত। এমনটি হবার কথা নয়। আসলে ওই কর্মকর্তা মানসিকভাবে অসুস্থ এবং কানেও কম শুনেন তাই এ ধরনের কথা বলেছে হয়তো।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST