1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরের নতুন নারী ইউএনও স্বীকৃতি প্রামাণিক - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

দুর্গাপুরের নতুন নারী ইউএনও স্বীকৃতি প্রামাণিক

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফের একজন নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে পদায়ন করা হয়েছে। অপরদিকে, বিদায়ী ইউএনও আব্দুল করিমকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার অপরাহ্নে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন স্বীকৃতি প্রামানিক। এর আগে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে সংযুক্ত ছিলেন। তার আগে তানোর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১২ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) মোছা. নাজমুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্বীকৃতি প্রামাণিককে দুর্গাপুরের ইউএনও হিসেবে পদায়ন করে আদেশ দেয়া হয়।

বিসিএস ৩৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা নাটোর জেলার লালপুর উপজেলার সনাতন ধর্মালম্বী সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

১৩ মার্চ অপরাহ্নে নবাগত ইউএনও স্বীকৃতি প্রামাণিককে দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী ইউএনও আব্দুল করিম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে, বিদায়ী ইউএনও আব্দুল করিমকে ১০ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে, বিদায়ী ইউএনও আব্দুল করিমকে অফিসার্স ক্লাব ও সরকারি-বেসরকারি দপ্তর সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও নবাগত ইউএনও স্বীকৃতি প্রামাণিককে ফুলেল শুভেচছা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST