1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরের জয়নগরে ধানের শীষে সর্বোচ্চ ভোট, নেতা-কর্মীদের ধন্যবাদ বিএনপির - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি

দুর্গাপুরের জয়নগরে ধানের শীষে সর্বোচ্চ ভোট, নেতা-কর্মীদের ধন্যবাদ বিএনপির

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে বিজয় অর্জন করেন।

নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় কার্যক্রম গতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে স্থানীয় বিএনপি। নবনির্বাচিত এমপির নির্দেশনায় রোববার (১৫ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনের নেতৃত্বে জয়নগর ইউনিয়ন বিএনপির নেতারা উপজেলার জয়নগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব জোবায়েদ হোসেন বলেন, দুর্গাপুর উপজেলার মধ্যে জয়নগর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট পড়েছে। এজন্য তিনি তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “জনগণ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, তা রক্ষা করতে হলে শৃঙ্খলা, সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা চাই এলাকায় শান্তি বজায় থাকুক এবং সকল রাজনৈতিক মতভেদ গণতান্ত্রিক উপায়ে সমাধান হোক।”

নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক পরিবেশ অটুট রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি সহনশীল ও শান্তিপূর্ণ রাখতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে কোনো ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সভা শেষে দলীয় ঐক্য সুদৃঢ় রাখা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুর রহমান সান্টু, সাধারণ সম্পাদক জাকির হোসেন (মেম্বার), সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান, যুগ্ম সা. সম্পাদক দুলাল হোসেন,সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, ধর্ম বিষয়ক সম্পাদক আকরাম আলী(মেম্বার)সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।

স্থানীয়য়দের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং তৃণমূলের সঙ্গে সমন্বয় জোরদার করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST