1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “ওই দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি, তাঁরা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ড. ইউনূসের উচিত, নির্বাচন নিরপেক্ষ করতে তাঁদের চলে যেতে বলা। তা না হলে প্রশ্ন উঠবেই।”
বেসরকারি সম্প্রচারমাধ্যম সময় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আজ শুক্রবার এ দাবি জানান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, “নির্বাচন ঘিরে সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি; যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে।”
তিনি মনে করছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখানে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। তিনি বলেন,
“জন্মের পর থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ করে এসেছে। তাঁর (শেখ হাসিনা) পক্ষে নির্বাচন বানচালের চেষ্টা অস্বাভাবিক কিছু না। শেখ হাসিনা ভারতে বসে যেসব কথাবর্তা বলছেন, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। তিনি যদি ক্ষমা চেয়ে বরং বলতেন ‘আমরা ভুল করেছি’ এবং কিছু ভালো লোকজন সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতেন, তাহলে ভালো হতো।”
সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের ওপরই বিএনপি আস্থা রাখতে চায়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST