1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ডিবির হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

ডিবির হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ মোট ১৮ জন পুলিশ কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৭ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘পলায়নের শাস্তিযোগ্য অপরাধে’ অভিযুক্ত হওয়ায় তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন-তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
জানা গেছে, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগের সরকার পতনের পর থেকেই তারা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে চলে গেছেন বলেও গুঞ্জন রয়েছে।

কর্মস্থলে অনুপস্থিতির কারণে এর আগে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলেও আলোচিত ডিবির হারুন অর রশীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব হয়। প্রায় এক বছর পর তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST