1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী। সামরিক বাহিনীতে অত্যন্ত মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও চৌকস কর্মকর্তা হিসেবে সুপরিচিত এই জেনারেল তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই গোয়েন্দা সংস্থার হাল ধরলেন। বুধবার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরীর সামরিক জীবনের শুরু থেকেই সাফল্যের স্বাক্ষর রেখে আসছেন। তিনি ২৯তম বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেন এবং কর্মজীবনের প্রতিটি পর্যায়ে নিজের মেধার প্রমাণ দিয়েছেন। তাঁর শিক্ষাগত ও প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে দুইবার অত্যন্ত সাফল্যের সাথে স্টাফ কোর্স সম্পন্ন করেছেন। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে তুরস্ক থেকে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তান থেকে গানারি স্টাফ কোর্স সম্পন্ন করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।
দীর্ঘ সামরিক জীবনে তিনি মাঠ পর্যায় থেকে শুরু করে প্রশিক্ষণ কেন্দ্র—সবখানেই দক্ষতার সাথে কাজ করেছেন। পার্বত্য চট্টগ্রামে অত্যন্ত সংবেদনশীল এলাকায় আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর (বিএম) হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) দীর্ঘ তিন বছর প্রশিক্ষক ও প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি স্কুল অব আর্টিলারিতেও তিন মেয়াদে প্রশিক্ষক হিসেবে তিনি নতুন প্রজন্মের সামরিক কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই কর্মকর্তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১৯ সালে জাতিসংঘ সদর দপ্তরে (UNHQ) কর্মরত থাকা অবস্থায় তাঁর নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান সুসংহত করে। তাঁর পুরো কার্যকালজুড়ে বাংলাদেশ এই শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জন্য নতুন সুযোগ সৃষ্টিতে তাঁর ভূমিকা জাতিসংঘ মহাসচিবের সামরিক উপদেষ্টার কাছেও উচ্চ প্রশংসা কুড়িয়েছিল।
সহকর্মীদের কাছে একজন আদর্শ ও মানবিক গুণসম্পন্ন কর্মকর্তা হিসেবে পরিচিত মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরীর এই নিয়োগকে সংশ্লিষ্টরা অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে দেখছেন। প্রশিক্ষণ, অপারেশন ও প্রশাসন—সবক্ষেত্রেই তাঁর অসামান্য পারদর্শিতা গোয়েন্দা সংস্থাটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে। মেধা ও পেশাদারিত্বের ভিত্তিতে তাঁর এই গুরুদায়িত্ব গ্রহণ দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST