1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
টানা তিন দিন বাড়লো তেলের দাম - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

টানা তিন দিন বাড়লো তেলের দাম

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে হুমকির ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় টানা তৃতীয় দিনের মতো তেলের দাম বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেল প্রতি ১.৭০ ডলার বা ২.২ শতাংশ বেড়ে ৭৯.৪৪ ডলারে দাঁড়িয়েছে।
সোমবার প্রতি ব্যারেলের মূল্য ৮২.৩৭ ডলার পর্যন্ত উঠেছিল, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। তবে সেই ঊর্ধ্বমুখী সেই দর দিনশেষে ৬.৭ শতাংশ বেশিতে স্থির হয়।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও ১.১৭ ডলার বা ১.৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭২.৪০ ডলারে পৌঁছেছে। আগের দিনে এই দর ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ স্তরে উঠলেও পরে কিছুটা কমে দিনশেষে ৬.৩ শতাংশ বৃদ্ধিতে শেষ হয়।
আইজি মার্কেট অ্যানালিস্ট টনি সাইকামোর রয়টার্সকে বলেন, পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার কোনো লক্ষণ নেই, হরমুজ প্রণালী কার্যত বন্ধ। ইরান এ অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার মনোভাব দেখাচ্ছে।
ফলে সংঘাত যত দীর্ঘ হবে, তেলের দাম আরও বাড়ার সম্ভবনা ততই বাড়বে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST