1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
জ্বালানি ব্যয় মেটাতে ২০০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

জ্বালানি ব্যয় মেটাতে ২০০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আসন্ন গ্রীষ্ম মৌসুমে জ্বালানির আমদানি ব্যয় মেটানোর জন্য ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার ঋণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত ঋণের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ কর্মসূচির আওয়াতায় ১৩০ কোটি (১ দশমিক ৩ বিলিয়ন) ডলার এবং বাকি ৭০ কোটি  ডলার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে পাওয়ার আশা করা হচ্ছে।
সরকার বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে জুনের মধ্যে এই অর্থ সংগ্রহ করতে চায় বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
তবে সরকারিভাবে এই ঋণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা দাতা সংস্থাগুলোর কাছ থেকে তুলনামূলক কিছুটা কম সুদের হার নিয়ে আলোচনা করছি। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, ফলে আমরা নিশ্চিতভাবেই সেই ঋণ পেতে যাচ্ছি। একইভাবে আইএমএফ থেকেও পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, বহুপক্ষীয় সংস্থাগুলোর কাছ থেকে এই ঋণ পাওয়া গেলে তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করবে এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার সম্ভাবনা কমাবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST