
গোলাম গাউস, নাটোর প্রতিনিধি
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি এড. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালিয়া সহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । রবিবার সন্ধ্যায় জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভবনের সামনে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। পরে সভাপতি সম্পাদকসহ নবনির্বাচিত সকল সদস্যদের ফুলের মালা পরিয়ে দেন শরিকুল ইসলাম রমজান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি এড. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালিয়া। শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু সহ অন্যান্য সহকারী নির্বাচন কর্মকর্তা।
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শনিবার ৪ সেপ্টেম্বর জেলা পরিষদ অনিমা চৌধুরী অডিটোরিয়াম এই নির্বাচন সকাল নয়’টা থেকে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।