1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ছবির ফ্রেমে উত্তাল জুলাই, রাবিতে চলছে পাঁচ দিনব্যাপী প্রদর্শনী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ছবির ফ্রেমে উত্তাল জুলাই, রাবিতে চলছে পাঁচ দিনব্যাপী প্রদর্শনী

  • আপডেট করা হয়েছে শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাবি : ২০২৪ সালের জুলাই মাসের সেই উত্তাল দিনগুলো যেন আবারও ফিরে এল ছবির ফ্রেমে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের নানা মুহূর্ত নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

গতকাল শুক্রবার (১আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। উদ্বোধনের পর তিনি প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় ছবির মাধ্যমে সেই সময়ের আন্দোলনকে আবারও জীবন্ত হতে দেখে আবেগাপ্লুত হন অনেকে।
প্রদর্শনী উদ্বোধনের পাশাপাশি ‘মতিহারের বহ্নিশিখা’ নামের একটি আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামটিকে ইতিহাসের অনন্য দলিল হিসেবে উল্লেখ করে উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, ‘২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। এর মধ্য দিয়ে এক স্বৈরাচারী শাসনের পতন ঘটে। সেই ক্ষোভ-বিক্ষোভভরা প্রতিবাদী দিনগুলো ভবিষ্যতের কাছে তুলে ধরার প্রয়াস এই অ্যালবাম।’

প্রদর্শনীতে ঘুরতে আসা ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসানের সঙ্গে কথা হয়। ছবিগুলোর দিকে তাকিয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘এই ছবিগুলো শুধু ছবি নয়, আমাদের আবেগের দলিল। গত বছর এই দিনগুলোতে আমরা রাজপথে ছিলাম। ভয় ছিল, শঙ্কা ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল মুক্তির স্বপ্ন।’

একাউন্টটিং বিভাগের শিক্ষার্থী সৌরভ দেবনাথ বলেন বলেন, ‘আজ এক বছর পর এই ছবিগুলো দেখে মনে হচ্ছে, আমাদের সেই ত্যাগ বৃথা যায়নি। এই প্রদর্শনী নতুনদের সেই ইতিহাস জানাবে আর আমাদের মনে করিয়ে দেবে, আমরা কেন লড়াই করেছিলাম।”
আয়োজকেরা জানান, এই প্রদর্শনী ও অ্যালবামের মাধ্যমে সেই সময়ের ইতিহাসকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. আখতার হোসেন মজুমদার, প্রক্টর মো. মাহবুবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি আগামী পাঁচ দিন সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST