1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চালককে মারধরের ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চালককে মারধরের ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটটিতে বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।

শ্রমিকদের অভিযোগ, শনিবার (২৬ জুলাই) রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকদের সঙ্গে রাজশাহীর চালকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করেন রাজশাহীর চালকরা। ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর একটি বাস ভাঙচুর করেন স্থানীয় চালকরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

তবে বাসমালিকরা জানান, রাজশাহী মহানগরী থেকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী গোদাগাড়ীর বালিয়াঘাটা মোড় পর্যন্ত বাস চলাচল করছে। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস ছাড়ছে না।

বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তাদের মধ্যে কেউ কেউ মাঝপথে বাস থেকে নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

রাজশাহীর রেলগেট এলাকা থেকে বাসে ওঠা এক যাত্রী বলেন, ‘গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ হলেও বাসওয়ালারা বলছে, গোদাগাড়ী নামিয়ে দেবে। এরপর সেখান থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হবে।’

পরিস্থিতি নিয়ে নজরুল ইসলাম হেলাল বলেন, ‘একটু ঝামেলা হয়েছে ঠিকই, কিন্তু মারামারি বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি সমাধানে কাজ করছি। আশা করছি, দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST