
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে আজ (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকীসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১০:৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এবং সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ, চারঘাট মডেল থানার (ওসি) হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ।