1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চারঘাটে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চারঘাটে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার রাওথা কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বানেশ্বর ইশ্বরদী আঞ্চলিক মহাসড়কের চারঘাটের রাওথা কলেজ মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স ও বাসটি দুমড়ে-মুচড়ে যায়।এতে আ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত চারজন গুরুতর আহত হন। আহতরা হলেন, আ্যাম্বুলেন্সের চালক রাব্বি ইসলাম (৩০), আম্বুলেন্সে বহনকারী মরদেহের আত্নীয় আবু তালহা(১৮), বাসের যাত্রী রনজিৎ হলদার (৫৫) ও নিপা খাতুন (৩৩)।

স্থানীয়রা আহত উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST