1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরে ছুরিকাঘাতে নিহত-১ আহত-২ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরে ছুরিকাঘাতে নিহত-১ আহত-২

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৫৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে সাব্বির নামে এক পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নিহত হয়েছে। এ সময় আসিফ ও শামীম নামে ২ জন আহত হয়। আহত ২জন প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছে।

ঘটনাটি ১৫ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ১৩ নং ওয়ার্ডের টিকরামপুরে ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মো. মাহফুজুল হক চৌধুরী পিপিএম এ প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ১৩ নং ওয়ার্ডের মনিমুল হক ওরফে মনিরুল ও মোসা. শেফালী বেগমের ছেলে সাব্বির আহমেদ (১৯)। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী এলাকার মানুষ জানান, মোটরসাইকেল চলার সময় সাব্বিরের সাথে অপর আরেকটি মোটরসাইকেল ওভারটেকিং করতে গিয়ে সাব্বিরকে সড়কের পাশে চাপ দেয়। এ নিয়ে উভয় মোটরসাইকেল চালক আরোহী বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে বাম পাশে বুকের নীচে ছুরিকাঘাত করা হয় সাব্বিরের। ছুরি মেরে তারা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে এলাকাবাসী গুরুতর আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় সাব্বিরের অবস্থা গুরুতর হলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ রেফার্ড করে। কিন্তু রাজশাহী যাবার পথে গোদাগাড়ী উপজেলার গোপালপুর নামক এলাকায় মারা যায় সাব্বির। লাশ চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিক জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের টিম সন্ত্রাসীদের ধরতে শহরে অভিযান চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST