1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গণভবনের পর এবার সংসদ জয় করব : রাজশাহীতে নাহিদ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গণভবনের পর এবার সংসদ জয় করব : রাজশাহীতে নাহিদ

  • আপডেট করা হয়েছে সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গণভবন জয় করার পর এবার জাতীয় সংসদ ভবন জয়ের অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সন্ধ্যায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে জুলাই পথযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্ট ২০২৪-এ আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন এবং গণভবন জয়। আমরা সেই লক্ষ্য অর্জন করেছি। এবার আমাদের নতুন লক্ষ্য জাতীয় সংসদ জয় করা। তবে তার আগে দেশের রাজনৈতিক সংস্কার ও দায়ীদের বিচারের সুরাহা প্রয়োজন।’
তিনি বলেন, ‘গণহত্যাকারী হাসিনার বিচার দেখতে চাই। একটি নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, যা জনগণের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করবে। স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।’
রাজশাহীর ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, ‘মজলুম জননেতা মওলানা ভাসানি এই রাজশাহী থেকে ফারাক্কা লংমার্চ শুরু করেছিলেন। প্রয়োজনে আমরা রাজশাহী থেকেই নতুন লংমার্চ শুরু করব, দেশের নদী ও সীমান্ত রক্ষায়।’

তিনি আরও বলেন, ‘৩ আগস্ট শহীদ মিনারে আবারও দেখা হবে। জুলাই সনদ ও ঘোষণা বাস্তবায়ন করতে হবে। যারা জুলাইকে অবজ্ঞা করে, তাদের দেখিয়ে দিতে হবে, বাংলাদেশের জনগণ মুজিববাদী শাসন ও সংবিধানের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ।’
রাজশাহীর উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়। ক্ষমতা ও উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে। এই সংস্কার ও নতুন দেশ গড়ার জন্যই জুলাই পথযাত্রা।’

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST