
দুর্গাপুর প্রতিনিধি: আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে তরুণ উদীয়মান গরীব ও অসহায় মানুষের বন্ধু, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেনকে সদস্য পদে দেখতে চায় দুর্গাপুরবাসী।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে শুধু চেয়ারম্যান প্রার্থীকেই শুধু দেয়া হবে দলীয় মনোনয়ন। সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদ প্রার্থীদের দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত করে দেয়া হয়েছে।
দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি ও সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন জানান, গোলাপ হোসেন জেলা পরিষদের সদস্য হিসেবে একজন যোগ্য প্রার্থী। গোলাপ হোসেন সব সময় গরীব ও অসহায় মানুষদের পাশে থাকে এবং গরীব ও অসহায় মানুষদের দুঃখ-দুর্দশা নিরসন করার লক্ষ্যে কাজ করে যান। সে আওয়ামী লীগের একজন কর্মী। সে আওয়ামী লীগকে ভালোবেসে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে যাচ্ছে। আমি এমন কাউকেই এবার রাজশাহী জেলা পরিষদের সদস্য নির্বাচিত দেখতে চাই।
তিনি আরও বলেন, এই নির্বাচনের ভোটার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি মেম্বার, তাদের উন্নয়নকে আরও গতিশীল করতে গোলাপ হোসেনকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবে এমনটাই প্রত্যাশা করছি।
দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব দীপক চন্দ্র কবিরাজ জানান, দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী। রাজনৈতিক জীবনে তিনি শুধু গরীব অসহায় মানুষদের কে নিয়ে ভাবেন। তিনি সকল সময় গরীব অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন এবং তাদের পাশে থাকেন। এমনই একজন নেতাকেই আমরা রাজশাহী জেলা পরিষদের সদস্য হিসেবে দেখতে চাই।