1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
কাজিপুর পুলিশের অভিযানে চুরি যাওয়া গরুসহ চোর আটক - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

কাজিপুর পুলিশের অভিযানে চুরি যাওয়া গরুসহ চোর আটক

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০৬ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ কাজিপুর থানা পুলিশের অভিযানে
চুরি যাওয়া একটি গরুসহ ফজলে শেখ (৪৮) নামের এক চোরকে আটক করেছে। এ সময় জাহাঙ্গীর নামের আরেক চোর পালিয়ে যায়। গরু চোর ফজলে শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাহুকা গ্রামের কুরোব আলীর ছেলে।
পলাতক জাহাঙ্গীর কাজিপুর উপজেলার
দুবলাই গ্রামের আবু হোসেনের ছেলে। সম্পর্কে তারা শ্বশুর-জামাই। এ ঘটনায় কাজিপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, শ্বশুরকে নিয়ে জাহাঙ্গীর তার বাবার বাড়ি দুবলাই থেকে একটি গরু আজ বুধবার ভোররাতে চুরি করে কাজিপুর উপজেলার পূর্বপাড়া আমতলা মহল্লায় পৌঁছান। এ সময় জাহাঙ্গীরের বাবা বাইরে বেরিয়ে গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এলাকা বাসী চারদিকে খোঁজাখুঁজি শুরু করে।এ সময় কাজিপুর থানার টহল পুলিশও সেই রাস্তায় ছিল। পুলিশ পরে গ্রামবাসীর সহায়তায় দুবলাই আমতলা নামক এলাকা থেকে আসামি ফজলে শেখকে চুরি যাওয়া গরুসহ গ্রেপ্তার করে।
অবস্থা বেগতিক দেখে জাহাঙ্গীর পালিয়ে যায়। দুপুরে এ ঘটনায় পলাতক জাহাঙ্গীরের বাবা আবু হাশেম বাদী হয়ে তার ছেলে ও ছেলের শ্বশুরের নামে কাজিপুর থানায় মামলা দায়ের করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, পলাতক জাহাঙ্গীরের সাথে তার বাবার বিরোধ চলে আসছিলো । বর্তমানে তিনি তার শ্বশুরবাড়িতেই থাকেন। আটক আসামিকে বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST