1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৭৪০ বার পড়া হয়েছে

ডিবিসি নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৫৬ জনে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এ পর্যন্ত মোট চার লাখ ৯৫ হাজার ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ৬২২ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ২৯ হাজার ৩৫১ জন করোনা থেকে সুস্থ হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবে ১৭ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৩২টি। এ পর্যন্ত দেশে মোট ৩০ লাখ ২২ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ৪০ জন মৃতের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী চারজন। মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন। দেশে এ পর্যন্ত করোনায় পুরুষ মারা গেছে পাঁচ হাজার ৪৬২ জন এবং নারী এক হাজার ৬৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের একজন ও রংপুর বিভাগের দুজন। তাঁদের সবাই হাসপাতালে মারা গেছেন। দেশে নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST