1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৩ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি উদ্বোধন স্মারকে স্বাক্ষর করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। ফেরদৌস আরা ও সুরসপ্তক পরিবেশন করেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রী পরিবারের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট কবি ও শিল্পী। এরপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে অতিথিরা বইমেলার স্টল পরিদর্শন করেন।

এবারের বইমেলায় অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি স্টল এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি স্টল দেওয়া হয়েছে। মোট ইউনিট সংখ্যা এক হাজার ১৮টি। শিশুচত্বরে আছে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট, আর লিটল ম্যাগাজিন চত্বরের ৮৭টি স্টল।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST