1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিকের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিকের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮০ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহী মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন মহানগরী হিসেবে আমরা পরিচিত করতে পেরেছি। এই নগরীর আপনার, আমার, আমাদের সকলের। নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরো দায়িত্বশীল ও সচেষ্ট হতে পাবে। নগরীর রাস্তা-ড্রেনের উপরে যত্রতত্র নির্মাণ সামগ্রী যাতে কেউ ফেলে রাখতে না পারে, সে ব্যাপারে সকলকে দৃষ্টি রাখতে হবে। সকলে মিলে এই নগরীকে আরো সন্দুর ও ভালো রাখি।

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কমিটির সদস্য ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। সভায় পরিচ্ছন্ন পরিদর্শক ও মশক শাখার পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST